গ্রাফিক্স মাল্টিমিডিয়া ইন্সটিটিউট তথ্য-প্রযুক্তি তথা গ্রাফিক্স
মাল্টিমিডিয়া শিক্ষার জন্য একটি অনন্য সাধারণ প্রতিষ্ঠান। যথাসম্ভব সহনীয় মূল্যে মাতৃভাষায় আর্ন্তজাতিক মানের কর্মোপযোগী প্রশিক্ষণ প্রদানের
লক্ষে এই প্রতিষ্ঠানের জন্ম। জাতীয়
ও আর্ন্তজাতিক প্রেক্ষাপটে বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী কম্পিউটার প্রযুক্তিতে দক্ষ
জনশক্তি গড়ে তোলা, কম্পিউটার প্রযুক্তি নির্ভর
বিবিধ সেবা প্রদান করা এবং ভবিষ্যত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা ও মেধাসম্পন্ন
জনশক্তি গড়ে তোলার লক্ষেই গ্রাফিক্স মাল্টিমিডিয়া ইন্সটিটিউট এর অঙ্গীকার।
গ্রাফিক্স মাল্টিমিডিয়া ইন্সটিটিউট এর প্রতিষ্ঠানিক কর্মতৎপরতার
রূপরেখা প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশে
গ্রাফিক্স ও মাল্টিমিডিয়ার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং দ্রুত এর পরিধি বাড়ছে। কিন্তু কর্মোপযোগী প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ জনশক্তির অভাবে সন্তোশজনক পর্যায়ে পৌছতে পারছে না। সুপরিকল্পিত
প্রতিষ্ঠান ও দক্ষ প্রশিক্ষিক এর অভাবে এ শূণ্যতা
পূরণ করা আদৌ সম্ভব হচ্ছে না। বিদ্যমান
প্রেক্ষাপটে গ্রাফিক্স মাল্টিমিডিয়ার ক্ষেত্রে চাহিদা পূরণের লক্ষ নিয়ে সময় উপযোগী
জনশক্তি গড়ে তোলার জন্য গ্রাফিক্স মাল্টিমিডিয়া ইন্সটিটিউট সুপরিকল্পিত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রশিক্ষকের প্রায় এক যুগ ধরে গ্রাফিক্স মাল্টিমিডিয়ার উপর যোগ-উপযোগী জনশক্তি গড়ে তোলছেন।
আমাদের বর্তমান প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে আমরা উল্লেখিত লক্ষ্য
ও উদ্দেশ্য অনেকটাই অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের
প্রশিক্ষণে কোন শিক্ষার্থী প্রবেশ করলে ব্যর্থ হওয়ার কোন সম্ভাবনা নেই। এ পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানে প্রশিক্ষনে
সহস্রাধিক শিক্ষার্থী সাফল্যের অন্যতম নজির।